বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘বিশ্বজুড়ে বেপরোয়া শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পসমূহ যে হারে প্রকৃতি ও প্রতিবেশ ব্যবস্থাকে ধ্বংস করছে, সেই প্রেক্ষাপটে এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ
তারেক রহমান বলেন, বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠাকাল থেকেই বিএনপি একটি পরিবেশবান্ধব দল হিসেবে পরিচিত। গাছ লাগানো, খাল খনন ও রক্ষণাবেক্ষণ, এবং ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আনার মতো কার্যক্রমে বিএনপি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৭ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প’ চালু করেছিলেন, যা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরে রূপ নেয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং দেশের প্রথম পরিবেশ আদালত প্রতিষ্ঠা করেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই ছিল একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা।’
বিজ্ঞাপন
তিনি জানান, ক্ষমতায় গেলে বিএনপি একটি বাস্তবভিত্তিক ও ভবিষ্যতমুখী পরিবেশ নীতিমালা গ্রহণ করবে। প্রস্তাবিত উদ্যোগগুলো হলো—

একটি মন্তব্য পোস্ট করুন